ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৬:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৬:২৬:৩১ অপরাহ্ন
তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা
রাজশাহীর তানোরে পুরোদমে শুরু হয়েছে বৃষ্টি নির্ভর রোপা-আমনের চাষ। কয়েকদিনের বৃষ্টিতে মাঠে মাঠে পানি জমেছে,সেই সঙ্গে শুরু হয়েছে আমন ধান রোপণের কাজ। আমণ রোপণ ঘিরে গ্রামীণ জনপদে বইছে এক উৎসবের আবহ। কৃষাণ-কৃষাণীরা দল বেঁধে নেমে পড়েছেন জমিতে। বৃষ্টির পানিতে ভেজা কাদা-মাখা মাঠ যেনো কৃষকের মিলন মেলায় পরিণত হয়েছে। চলছে জমি তৈরি, চারা উত্তোলন ও রোপণের কাজ। চাষিদের কোলাহলে মুখরিত মাঠের পর মাঠ। বীজতলা থেকে চারা উত্তোলন ও জমি পরিষ্কারের কাজে পুরুষদের পাশাপাশি অংশ নিচ্ছেন ক্ষুদ্রনৃ-গোষ্ঠী নারীরাও।
 
বুধবার (২২জুলাই) সরেজমিন উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানিয়েছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঠিকমতো কৃষকরা রোপা আমন চাষবাদ করতে পারলে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে।

উপজেলায় চলতি আমন মৌসুমে প্রায় ২১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটা অর্জনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বর্তমান সময়ের মতো অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে রোপা আমনের চাষাবাদ হবার সম্ভবনা রয়েছে। তিনি আরো বলেন, এবার আমন চাষের পাশাপাশি ৬ হাজার ৩৯৫ হেক্টর জমিতে আউশ ধান রোপণ সম্পূর্ণ করেছেন কৃষকরা।

এদিকে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে,মাঠে মাঠে আগাছা পরিষ্কার,জমি প্রস্তত বীজতলা থেকে ধানের চারা উৎপাদন  ও জমিতে চারা রোপণে ব্যাস্ত শত শত কৃষক। কেউ কেউ জৈবসার জমিতে দিতে ব্যস্ত আবার অনেকে জমি তৈরি করছেন। এখন চাষিরা জমি প্রস্তত চাষাবাদ এবং ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটছে। এভাবেই ভোর থেকে বিকেল পর্যন্ত ফসলের মাঠে নিরলসভাবে কাজ করছেন তারা।

উপজলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো গ্রামের আমন চাষি জাহিদ আক্তার বলেন, তিনি এ বছর ৩০ বিঘা জমিতে রোপা আমন চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সাত বিঘা জমিতে আমন ধানের চারা রোপন করেছেন। আবহাওয়া অনুকুলে থাকলে শীঘ্রই বাকি জমিতে ধান রোপন করা হবে। কলমা ইউনিয়নের (ইউপি) আমন চাষি রায়হান, সেকেন্দার, জিয়াউর রহমান জানান,বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে তাতেই মাঠে আমন ধানের চেহারায় পরিবর্তন আসবে। যারা এখনও ধানের চারা রোপণ করেনি তাদের জন্যেও চারা রোপণের আবহাওয়া এখন অনুকূলে রয়েছে। আমন চাষি সহিদুল ইসলাম বলেন, সারের ও কিটনাশক দাম দিন দিন বেড়েই চলছে, আবার শ্রমিক খরচও অনেক বেশি এক বিঘা জমিতে ধান চাষ করতে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। এনজিওর ঋণ নিয়ে ধান চাষে নেমেছি ভালো ফলন না পেলে মাঠে মারা যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, এ উপজেলার কৃষকদের রোপা আমন ধান চাষে আগ্রহ রয়েছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমানে পুরোদমে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া বর্তমানে অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে আমরা আশা করছি ঠিকঠাক মতো রোপা আমন আবাদ শেষ হবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হবে। প্রন্তিক কৃষকদের পাশে বিভিন্ন পরামর্শ সহ যেকোনো সেবায় নিয়োজিত আছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, এরই মধ্যে উপজেলায় প্রায় ৪০ শতাংশ জমিতে রোপা আমন ধান লাগানো শেষ হয়েছে। বাকি জমিগুলোতে রোপা আমন আবাদের প্রস্ততি চলছে জোরেশোরে। রাসায়নিক সার, কীটনাশক ও চারা বীজের সংকট না থাকায় কৃষক রোপা আমন ধান আবাদে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি