ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:১২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:১২:২১ অপরাহ্ন
তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
“বাল্য বিবাহ বন্ধ করি, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ, গড়ি এই স্লোগানকে সামনে রেখে তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর-অপারেশনস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর, ফিল্ড অপারেশনস নর্দান বাংলাদেশ ক্লাষ্টার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজু উইলিয়াম রোজারিও, সিনিয়র ম্যানেজার, রাজশাহী এডিপিসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লোটাস চিসিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাশ, সভাপতি চ্যাট কমিটি শরীফুল ইসলাম, মুন্ডুমালা ক্যাথলিক চার্চ ফাদার বার্নাড টুডু,পুরোহিত নিলয় বৈস্বামী, কামরুল হাসান, নিলয় বৈস্বামী ও দিলীপ টুডুপ্রমুখ। এছাড়াও ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের নুন্যতম ২১ বছর এবং মেয়েদের বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামুলক বলে উল্লেখ করা হয়। কিন্তু দারিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছিল। তাই সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও তানোর এরিয়া প্রোগ্রাম, সুশীলন ও উত্তরণের উদ্যোগে ২০২৩ সাল থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ৭টি ইউনিয়নে জরিপ করে এসব এলাকায় পরিবার মনিটরিং, পরিদর্শন ও মেসেজ শেয়ারিং করা হয়। যেখানে বাল্যবিবাহের ঝুঁকিতে কিশোর-কিশোরীদের তথ্য সংগ্রহ করা হয়। এসব কিশোর-কিশোরী, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, ইয়ুথ ফোরাম, চাইন্ড ফোরাম, ভিডিসি, কাজী ও ইমাম, বিভিন্ন পেশাজীবি, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করা হয়। 

এছাড়াও ৭টি ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ডে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যেমে এলাকার জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেন, পট গান ও নাটক প্রদর্শন সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক