ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ
রাজশাহীর তানোরের পাঁচন্দর  ইউনিয়নের (ইউপি) কচুয়া মোহাম্মদপুর হাট সংলগ্ন রাস্তার ধারে সরকারি খাস জায়গা জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর-কাঁকনহাট রাস্তার মোহাম্মদপুর বালিকা বিদ্যালয় মোড়ে রাস্তার ধারে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মোহাম্মদপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সজিব জোরপূর্বক এই পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

এদিকে প্রত্যক্ষদর্শী জানান,এই পাকা দোকানঘর নির্মাণ করতে গিয়ে সরকারি জায়গার একটি নিম গাছের অর্ধেক ও একটি শতবর্ষী কড়াই গাছের বড় দুটি ডাল কাটা হয়েছে।এতে গাছ দুটির বেঁচে থাকা  চরম  ঝুঁকির মুখে পড়েছে। 

স্থানীয়রা জানান, এই অবৈধ দোকান ঘর নির্মাণ বন্ধ ও গাছ কাটার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। তা না হলে তাদের দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা জবরদখলে উৎসাহী হয়ে উঠবে।এবিষয়ে তারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, তিনি না তার পুত্র সজিব ঘর নির্মাণ করছেন।এবিষয়ে জানতে চাইলে সজিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা তার কেনা তবে অল্প একটু খাস রয়েছে।তিনি বলেন,তার ঘর নির্মাণে সমস্যা হচ্ছে তাই তিনি কড়াই গাছের একটা বড় ডাল কেটেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ