রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কচুয়া মোহাম্মদপুর হাট সংলগ্ন রাস্তার ধারে সরকারি খাস জায়গা জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। মোহাম্মদপুর-কাঁকনহাট রাস্তার মোহাম্মদপুর বালিকা বিদ্যালয় মোড়ে রাস্তার ধারে এই পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মোহাম্মদপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সজিব জোরপূর্বক এই পাকা দোকান ঘর নির্মাণ করছেন।
এদিকে প্রত্যক্ষদর্শী জানান,এই পাকা দোকানঘর নির্মাণ করতে গিয়ে সরকারি জায়গার একটি নিম গাছের অর্ধেক ও একটি শতবর্ষী কড়াই গাছের বড় দুটি ডাল কাটা হয়েছে।এতে গাছ দুটির বেঁচে থাকা চরম ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, এই অবৈধ দোকান ঘর নির্মাণ বন্ধ ও গাছ কাটার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। তা না হলে তাদের দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা জবরদখলে উৎসাহী হয়ে উঠবে।এবিষয়ে তারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, তিনি না তার পুত্র সজিব ঘর নির্মাণ করছেন।এবিষয়ে জানতে চাইলে সজিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গা তার কেনা তবে অল্প একটু খাস রয়েছে।তিনি বলেন,তার ঘর নির্মাণে সমস্যা হচ্ছে তাই তিনি কড়াই গাছের একটা বড় ডাল কেটেছেন।