ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:১৫:৩৯ অপরাহ্ন
বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু
প্রায় আট বছর পরে ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। সেই প্রত্যাবর্তন যে বড় মাপের কিছু হতে পারে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবিতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। শনিবার ৪৪ পূর্ণ করলেন প্রিয়ঙ্কা। এ দিন তাঁর নতুন ছবির জন্য অনুরাগীদের অপেক্ষা আরও উস্কে দিলেন পরিচালক।

শনিবার সমাজমাধ্যমে নায়িকার নতুন ছবির বেশ কিছু দৃশ্য ভাগ করে নেন পরিচালক স্বয়ং । ছবির সঙ্গে তিনি লেখেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন। মন্দাকিনী”। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবিতে নায়িকার ‘লুক’ও।

নতুন ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এক জন লিখেছেন, “ছোটবেলা থেকে প্রিয়ঙ্কার ছবি দেখে বড় হয়েছি। এখনও তিনি সমান দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন।” আর এক জনের মন্তব্য, “প্রিয়ঙ্কার সেই চেনা ‘জংলি বিল্লি’র (বুনো বেড়াল) মতো চাহনি যেন আবার ফিরে এসেছে।” আবার কারও মতে, “এত দিন ভেবেছিলাম এটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। নতুন ছবি দেখে ধারণাই বদলে গেল।”

শোনা যাচ্ছে, ‘বারাণসী’ মূলত রোমাঞ্চ, অতীতযাত্রা এবং আরও নানা উপাদানের মিশেলে তৈরি। ছবিতে বিভিন্ন সময়পর্বে চরিত্রগুলিকে ভিন্ন রূপে দেখা যাবে।

গত বছরের নভেম্বর মাসে হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তার পর থেকেই রাজামৌলি কী নতুন চমক নিয়ে আসছেন, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শক।

খবর, প্রায় ১,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে। রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু, প্রিয়ঙ্কা এবং পৃথ্বীরাজের মতো তারকাদের উপস্থিতি ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক