প্রায় আট বছর পরে ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। সেই প্রত্যাবর্তন যে বড় মাপের কিছু হতে পারে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবিতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। শনিবার ৪৪ পূর্ণ করলেন প্রিয়ঙ্কা। এ দিন তাঁর নতুন ছবির জন্য অনুরাগীদের অপেক্ষা আরও উস্কে দিলেন পরিচালক।
শনিবার সমাজমাধ্যমে নায়িকার নতুন ছবির বেশ কিছু দৃশ্য ভাগ করে নেন পরিচালক স্বয়ং । ছবির সঙ্গে তিনি লেখেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন। মন্দাকিনী”। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবিতে নায়িকার ‘লুক’ও।
নতুন ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এক জন লিখেছেন, “ছোটবেলা থেকে প্রিয়ঙ্কার ছবি দেখে বড় হয়েছি। এখনও তিনি সমান দাপটের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন।” আর এক জনের মন্তব্য, “প্রিয়ঙ্কার সেই চেনা ‘জংলি বিল্লি’র (বুনো বেড়াল) মতো চাহনি যেন আবার ফিরে এসেছে।” আবার কারও মতে, “এত দিন ভেবেছিলাম এটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। নতুন ছবি দেখে ধারণাই বদলে গেল।”
শোনা যাচ্ছে, ‘বারাণসী’ মূলত রোমাঞ্চ, অতীতযাত্রা এবং আরও নানা উপাদানের মিশেলে তৈরি। ছবিতে বিভিন্ন সময়পর্বে চরিত্রগুলিকে ভিন্ন রূপে দেখা যাবে।
গত বছরের নভেম্বর মাসে হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তার পর থেকেই রাজামৌলি কী নতুন চমক নিয়ে আসছেন, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শক।
খবর, প্রায় ১,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে। রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু, প্রিয়ঙ্কা এবং পৃথ্বীরাজের মতো তারকাদের উপস্থিতি ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।