ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৫:৪২:২১ অপরাহ্ন
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা
রাজশাহী মহানগরীতে সিএনজি পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও জনবান্ধব করতে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় সিএনজি পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা, যানবাহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিএনজি মালিক সমিতির নেতারা পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং আইনসম্মত ও যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় তিনি সিএনজি চালক ও মালিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মহাসড়কে সিএনজি অটোরিকশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা দেন এবং কোনো চালক যেন যাত্রীর মালামাল বা মূল্যবান জিনিসপত্র ছিনতাই কিংবা আত্মসাতের মতো অপরাধে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক করেন।

পুলিশ কমিশনার বলেন, নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক