ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে

হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন
হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ছবি: সংগৃহীত
হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আল্লাহর রাসুল (সা.) থেকে বর্ণিত এই ৪টি দোয়া পড়তে পারেন:

১. এই দোয়াটি পড়লে সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম

অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি এ দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাত বার করে পাঠ করে, তার দুনিয়া ও আখেরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। (ইবনুস সুন্নী ফি আমালিল ইয়াওমি ওয়াল-লাইলাহ: ৭১)

২. সব রকম দুশ্চিন্তা ও অক্ষমতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা
اللهمَّ إنِّي أعوذُ بك من الهمِّ والحزنِ، والعجزِ والكسلِ، والبُخلِ والجُبنِ، وضَلَعِ الدَّينِ وغَلَبَةِ الرجالِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুব্ন, ওয়া যালাইদ-দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানী, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। (সহিহ বুখারি)

৩. নিজেকে আল্লাহর কাছে সমর্পণ ও সব রকম হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি প্রার্থনা
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আব্দুকা অবনু আব্দিকা অবনু আমাতিক, নাসিয়াতী বিয়াদিক, মাযিন ফিইয়্যা হুকমুক, আদলুন ফিইয়্যা ক্বাযাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, সাম্মাইতা বিহী নাফসাকা আও আনযালতাহু ফী কিতাবিক, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আও ইস্তাসারতা বিহী ফী ইলমিল গাইবি ইনদাক; আন তাজআলাল কুরআনা রাবীআ ক্বালবী ওয়া নূরা সাদরী ওয়া জালাআ হুযনী ওয়া যাহাবা হাম্মী।

অর্থ: হে আল্লাহ! নিঃসন্দেহে আমি আপনার দাস, আপনার দাসের সন্তান, দাসীর সন্তান, আমার ললাটের কেশগুচ্ছ আপনার হাতে। আপনার বিচার আমার জীবনে বহাল। আপনার ফয়সালা আমার ভাগ্যলিপিতে ন্যায়সঙ্গত। আমি আপনার কাছে আপনার প্রত্যেক সেই নামের ওসিলায় প্রার্থনা করছি যে নাম আপনি নিজে নিয়েছেন। অথবা আপনি আপনার গ্রন্থে অবতীর্ণ করেছেন, অথবা আপনার সৃষ্টির মধ্যে কাউকে তা শিখিয়েছেন, অথবা আপনি আপনার গায়বি ইলমে নিজের নিকট গোপন রেখেছেন, আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানান, আমার অন্তরের জ্যোতি বানান, আমার দুশ্চিন্তা দূর করার এবং আমার উদ্বেগ চলে যাওয়ার কারণ বানিয়ে দিন। (মুসনাদে আহমদ)

৪. আল্লাহ চাইলে যাবতীয় কঠিন কাজ সহজ করে দিতে পারেন, হতাশা ও দুশ্চিন্তা দূর করে দিতে পারেন
اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। ওয়া আন্তা তাজআলুল হুাযানা ইযা শি’তা সাহলা।

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করে দিয়েছেন তা ছাড়া সহজ কিছু নয়। আপনি যখন ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন।। (সহিহ ইবনে হিব্বান)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী