ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১৯:৫৭ অপরাহ্ন
এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল
লামিন ইয়ামালকে দেখে শুরুতে চমকে গিয়েছিলেন সকলে। এ কী রূপ তাঁর? গলায় সোনা ও হিরের হার। মাথার চুলের ছাঁটেও বদল। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে অন্য রূপে সাংবাদিক বৈঠকে এলেন লামিন ইয়ামাল। তাঁর মুখে শোনা গেল সম্প্রীতির কথা।

গত সপ্তাহে স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তাঁর নিশানায় ছিলেন কিলিয়ান এমবাপেরা। মারিয়ানো বলেছিলেন, “ফ্রান্স খুব ভাল খেলছে। কিন্তু ফ্রান্সের দলে কত জন ফরাসি ফুটবলার রয়েছে। ফুটবলারদের গায়ের রং দেখলেই তা বোঝা যায়।”

নিজের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, “কাল একটা দারুণ ম্যাচ খেলতে নামব। এটাই তো ফুটবল। যা সকলকে এক জায়গায় নিয়ে আসে। সব সংস্কৃতিকে কাছে টেনে নেয়। সেখানে ধর্ম, বর্ণ, গায়ের রং কিছুই গুরুত্ব রাখে না। আসল হল ফুটবল।”

ইয়ামাল নিজেও স্পেনীয় নন। তাঁর বাবা মরক্কোর। মা গিনির। ফলে তিনি নিজেও বোঝেন, বর্ণবিদ্বেষী মন্তব্যের খারাপ প্রভাব কী হতে পারে। ইয়ামাল বলেন, “ফ্রান্স ও স্পেন উদাহরণ, কী ভাবে ফুটবল সকলকে কাছে টানতে পারে। ফুটবলে একতাই আসল। তাই কে কী বলল, তাতে আমাদের কিছু যায়-আসে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। আর একটা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামব।”

ইয়ামাল কারও নাম না নিলেও তিনি যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জবাব দিয়েছেন তা পরিষ্কার। ইয়ামাল বোঝাতে চেয়েছেন, ফুটবলে বর্ণবিদ্বেষের জায়গা নেই। মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে খুব কড়া পদক্ষেপ করে ফিফা। সেই কথাই শোনা গেল ইয়ামালের গলায়।

জন্মদিনের পরের দিন বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন ইয়ামাল। তাই তাঁর গলায় সোনা ও হিরের হার। কিন্তু কে তাঁকে এই উপহার দিল? ইয়ামালের জবাব, “কেউ দেয়নি। নিজেই কিনেছি। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার