ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া! এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ৮ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক নেতাদের আলোচনা সভা রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান ছাত্রদলের বিরুদ্ধে সিট দখল ও সংবাদকর্মীকে মারধরের অভিযোগ চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত আবদুল্লাহ কক্সবাজারে বন্যার ভয়াবহতা: রোহিঙ্গাসহ নিহত ৩২ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি কুঁচকে যাওয়া চামড়া হবে কোমল তুলতুলে, প্রয়োগ করুন ৭ পন্থা এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার

ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪৯:৫৮ অপরাহ্ন
ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল  ইউনিয়নের (ইউপি) ধুরইল হাটের আলোচিত কীটনাশক ব্যবসায়ী মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) মোহনপুর উপজেলার ধুরইল হাটে মেসার্স ভাইবোন টেড্রার্সে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর থানা পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জোবায়দা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  আব্দুল মতিন ও শুভ ভৌমিক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  মোস্তফা কামাল ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

অভিযানে মেসার্স ভাইবোন টেড্রার্সের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার ও নকল এপি নাম্বার ব্যবহার করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধংস করা হয়। 

এদিকে স্থানীয়রা নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ভাইবোন টেড্রার্স দীর্ঘদিন যাবত নকল ও ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে।কৃষকেরা আরো বলেন, উপজেলার ধুরইল, কেশরহাট, মৌগাছি, শ্যামপুর ও কামারপাড়া হাটের কীটনাশক দোকানগুলোতে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হলে কৃষকেরা উপকৃত হবে।

অপরদিকে উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান