ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১ রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, প্রতিদিন প্রাণ যায় ৬৬ জনের জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল

অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৪২:২১ অপরাহ্ন
অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হওয়ার পর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। এমনকি প্রয়াত পিতা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। এই আবহে ট্রাম্পের এই মন্তব্য মোজতবার শারীরিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানকে তোপ দাগেন ট্রাম্প। দাবি করেন যে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। ইরানের সেরা নেতারাও প্রায় প্রত্যেকে নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, “ওদের (ইরান) কোনও নৌবাহিনী নেই। বায়ুসেনাও নেই। সব শেষ হয়ে গিয়েছে। ওদের নেতারাও নিহত হয়েছেন। সবাই মারা গিয়েছেন। খোমেইনিও শেষ।” প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর সে দেশের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছিলেন রুহোল্লা খোমেইনি। ১৯৮৯ সালে তিনি মারা যান। তার পর খোমেইনির স্থলাভিষিক্ত হন খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় তাঁর। ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে, তিনি খামেনেই এবং খোমেইনিকে গুলিয়ে ফেলেছেন।

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় গুরুতর ভাবে জখম হয়েছিলেন খামেনেই-পুত্র মোজতবাও। তার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। তবে একাধিক বার তাঁর বক্তব্য প্রকাশ করেছে তেহরান। এর আগে ইরানের একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল যে, জখম মোজতবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ট্রাম্পের দাবি মোজতবার সুস্থতা নিয়েই ফের প্রশ্ন তুলে দিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক