ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩২:৩৮ অপরাহ্ন
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
​নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম আয়েশ। শহরের সব রকম সুযোগ-সুবিধা থেকে দূরে থাকা এই গ্রামের ‘আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য এক সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিদ্যালয়টির ২ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অজপাড়াগাঁয়ের একটি বিদ্যালয় থেকে এমন সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।

​বিদ্যালয়টি থেকে এবার মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আহসান আলী।  সে আয়েশ পশ্চিম পাড়ার বাসিন্দা ও উপজেলার বামিহাল রহমত ইকবাল  অনার্স কলেজের রসায়ন বিদ্যার প্রভাষক মো: হানিফুর রহমানের ছেলে। ​অন্যদিকে, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে মোছা: জান্নাতুল।

সে আয়েশ মাঠ পাড়ার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্কসপ ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনের মেয়ে।

​সীমিত সম্পদের মধ্যেও শিক্ষক ও অভিভাবকদের সঠিক নির্দেশনায় গ্রামীণ শিক্ষার্থীরা যে শহরের সমকক্ষ ফলাফল করতে পারে, আহসান ও জান্নাতুল তা প্রমাণ করে দেখিয়েছে।

​বিদ্যালয়ের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন।  তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন: ​"আমাদের বিদ্যালয়টি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যেখানে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা হয়তো নেই। কিন্তু আমাদের শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতার কোনো কমতি ছিল না। আজকের এই অর্জন মূলত নিয়মিত পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার এক সম্মিলিত ফসল।

আমরা বিশ্বাস করি, এই সাফল্য আয়েশ গ্রামের অন্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে। আগামী দিনগুলোতে বিদ্যালয়ের এই সাফল্যের ধারা বজায় রাখতে এবং আরও ভালো ফলাফল উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান