রাজশাহী নগরীতে গাঁজা-সহ মোঃ মিলন হোসেন (৩৮), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে নগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫’শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার মোঃ মিলন হোসেন, সে একই গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), গাজিউর রহমান।
তিনি জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬টি ও গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ব্যপারে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :