দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৮:৫০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:৫০:৩৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা-সহ মোঃ মিলন হোসেন (৩৮), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে নগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫’শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।  গ্রেফতার মোঃ মিলন হোসেন, সে একই গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। 

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), গাজিউর রহমান। 

তিনি জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬টি ও গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ব্যপারে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]