ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:০০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:০০:৪৩ পূর্বাহ্ন
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে নাটোর ১, (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের বিশেষ বরাদ্দে চারটি গ্রামীণ সড়ক এইচবিবি (হেরিংবোন বন্ড) করণের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিয়েছে । দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কাটিয়ে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

উন্নয়নের ছোঁয়া যেন মানুষের হৃদয়ে লেগেছে। এইচবিবি করণ সম্পন্ন হওয়া সড়কগুলো হলো ৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামে আবু তালেবের বাড়ি থেকে শামসুল শা এর  বাড়ি পর্যন্ত, ৩ নম্বর ওয়ার্ডের নাগশোষা গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে আজিরুলের বাড়ি পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ড মোহরকয়া  গ্রামের জাফরের বাড়ি থেকে সলেমানের জমি পর্যন্ত এবং ৬ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামে লিটনের বাড়ি থেকে জিয়ার বাড়ি পর্যন্ত।

নাগশোষা গ্রামের বাবর আলী জানান, আগে বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল অত্যন্ত দুরূহ ছিল। কাঁচা রাস্তার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। সড়কগুলো এইচবিবি করণ শুরু হওয়ায় আশার আলো দেখা দিয়েছে।

ফতেপুর গ্রামের নাসির উদ্দিন এবং শাজাহান আলী  বলেন, বিগত ১৭ বছর আমাদের এ গ্রামটি অবহেলায় ছিল, এখানে বিএনপির ভোটার সংখ্যা বেশি থাকায় উন্নয়ন ছোঁয়া পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল।

মোহরকয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, রাস্তা এইচবিবি করণে  সহজে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনও অনেক সহজ হবে।

এলাকাবাসী বলেন, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উন্নয়নমূলক কাজ গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ প্রকল্প বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখায় ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর সহ বিএনপির নেতৃত্বেরও প্রশংসা করেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও বিলমাড়ীয়া ইউনিয়নের অবশিষ্ট কাঁচা সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় এনে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক