ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১৭:৩৬ অপরাহ্ন
শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি
শরীরের ঊর্ধাঙ্গে অতিরিক্ত মেদ নেই, অথচ ঊরু, নিতম্ব এবং পায়ে জমে রয়েছে জেদি মেদ। যথাসম্ভব কসরত করেও কোনও ভাবেই নিম্নাঙ্গের মেদ ঝরাতে পারা যাচ্ছে না। এমন অভিজ্ঞতার শিকার মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তা নিয়ে কথা বলেন গুরমিত চৌধরীর স্ত্রী।

নানা রকমের শারীরচর্চা, ডায়েট করেও বিশেষ সুবিধা হয়নি দেবিনার। এক সময়ে তাঁর মনে হত, হয়তো ছোট প্যান্ট বা ড্রেস তাঁর জন্য বানানোই হয়নি। কেন এমন দেহাকৃতি তাঁর, সারা ক্ষণ নিজেকে এই প্রশ্ন করে যেতেন দেবিনা। কিন্তু সদ্যই তিনি জানতে পেরেছেন, দেহাকৃতির দোষ নয়, তিনি আদপে লিপিডিমায় আক্রান্ত।

কী এই রোগ?

লিপিডিমা এমন একটি দীর্ঘমেয়াদি সমস্যা, যেখানে শরীরের নির্দিষ্ট অংশে, বিশেষ করে নিতম্ব, ঊরু, পায়ের পাতা পর্যন্ত বা কখনও কখনও হাতেও অস্বাভাবিক ভাবে চর্বি জমতে থাকে। এটি সাধারণ স্থূলত্ব বা ওজন বৃদ্ধির মতো নয়। অনেক সময়ে শরীরের উপরের অংশ তুলনামূলক ভাবে মেদহীন হলেও নীচের অংশের আকার অনেকটাই বড় থেকে যায়।

অনেকেই লিপিডিমাকে সেলুলাইট বলে ভুল করেন। কিন্তু দু’টি এক জিনিস নয়। সেলুলাইটে ত্বকে ছোট ছোট খাঁজ বা ঢেউয়ের মতো চেহারা দেখা যায়, যা সাধারণত ক্ষতিকর নয়। অন্য দিকে, লিপিডিমায় চর্বি অস্বাভাবিক ভাবে জমতে থাকে। আক্রান্ত অংশ ভারী লাগে, ব্যথা হতে পারে এবং সামান্য ধাক্কাতেও কালশিটে পড়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রেই এই রোগ বেশি চোখে পড়ে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরচর্চা সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ওজন কমাতেও বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু লিপিডিমার কারণে জমে থাকা চর্বি সাধারণ মেদের মতো সহজে কমে না। তাই শুধু ডায়েট করে কাঙ্ক্ষিত ফল না মিললেও হতাশ হওয়ার কারণ নেই। আরও নানা রকমের চিকিৎসা হয়। এখনও পর্যন্ত লিপিডিমা পুরোপুরি সারিয়ে তোলার কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ, বিশেষ ধরনের ব্যায়াম, ভারি মোজা বা পোশাক ব্যবহার, বিশেষ ধরনের মালিশ এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। তবে আগেভাগে শনাক্ত হলে যাপনে কিছু পরিবর্তন এনে এই সমস্যা আরও ভাল ভাবে কমানো যেতে পারে।

এই রোগে আক্রান্ত হওয়ার ফলে অনেকেই নিজেকে দোষ দিতে শুরু করেন, কেউ কেউ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু এটি আদপে বিশেষ একটি রোগের কারণে হয়। তাই উপসর্গ বুঝে চিকিৎসকের পরামর্শ নিলেই সমস্যা অনেকটা কমে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক