ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৮:১৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৮:১৩:৩২ অপরাহ্ন
কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায় রাজমিস্ত্রী মোহাম্মদ আলী (৩৭) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রবি (২৬)কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, নিহত মোহাম্মদ আলী পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে শ্বশুর নজির আহমদের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এছাড়া প্রথম সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে দীর্ঘদিন ধরে ভিকটিমের সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং এর আগে একাধিকবার মারধরের ঘটনাও ঘটে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুলাই পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলীকে মারধর করা হয়। পরদিন ৭ জুলাই বিকেল ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে তার হাত-পা চেপে ধরে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে লোহার রড দিয়েও মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন। স্থানীয়রা খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৯ জুলাই দায়ের করা হয় এবং এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান পলাতক আসামি রবি গ্রেফতার এড়াতে ফেনী সদর এলাকায় অবস্থান করছেন। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার