ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...

চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৭:৫১:১৮ অপরাহ্ন
চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং ব্যাটালিয়ন-১০ বিজিবি, কুমিল্লার যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও এক অভিযুক্ত পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোমারবাড়ী পূর্বপাড়া এলাকায় রিপন হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রোকসানা আক্তার (৩৫) ও রবিউল আলম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তবে বাড়ির মালিক রিপন হোসেন (৩৭) পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানকালে রিপন হোসেনের বাড়ির পাশের রান্নাঘর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৫টি গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে প্রায় ২ কেজি করে মোট ৭০ কেজি গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং র‌্যাবের দাবি অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে চৌদ্দগ্রামের ওই বাড়িতে মজুদ করতেন। পরে সহযোগী রবিউল আলমের মাধ্যমে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে তা বিক্রি করা হতো। রোকসানা আক্তার ও পলাতক রিপন হোসেন স্বামী-স্ত্রী।

আটক দুইজন, উদ্ধার করা গাঁজা এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার