ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা

নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৭:২০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৭:২০:২৯ অপরাহ্ন
নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীর পৃথক চারটি অভিযানে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, বেলপুকুর থানার আগলা বিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফকে (৩৫) গ্রেফতার করা হয়| এ সময় তার নিজস্ব জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার বহরমপুর এলাকার শান্তিলেন গলিতে অভিযান চালিয়ে ১ দশমিক ১ গ্রাম হেরোইনসহ মোঃ মাসুমকে (৩৮) গ্রেফতার করা হয়| তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ মোঃ সাকিবুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়।

এ ছাড়া রাত ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবুল কালামকে (৪০) গ্রেফতার করা হয়।

নগর পুলিশের মুখপাত্র মোঃ গাজিউর রহমান বলেন, পৃথক চারটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক