রাজশাহী নগরীর পৃথক চারটি অভিযানে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, বেলপুকুর থানার আগলা বিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফকে (৩৫) গ্রেফতার করা হয়| এ সময় তার নিজস্ব জমি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার বহরমপুর এলাকার শান্তিলেন গলিতে অভিযান চালিয়ে ১ দশমিক ১ গ্রাম হেরোইনসহ মোঃ মাসুমকে (৩৮) গ্রেফতার করা হয়| তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ মোঃ সাকিবুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়।
এ ছাড়া রাত ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবুল কালামকে (৪০) গ্রেফতার করা হয়।
নগর পুলিশের মুখপাত্র মোঃ গাজিউর রহমান বলেন, পৃথক চারটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।