ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই গাজায় হামলা ইজরায়েলের! অন্তত ২০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৯:২৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৯:২৯:০৩ অপরাহ্ন
ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই গাজায় হামলা ইজরায়েলের! অন্তত ২০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। গাজায় খাবারের লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষদের উপরও বোমাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা।

মঙ্গলবার ভোর থেকে পর পর ইজরায়েলি হামলায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খাবার বা ত্রাণ নিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি! ইজরায়েলি এই হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। তবে প্রায় প্রতি দিনই ইজরায়েলি হানায় অভুক্ত প্যালেস্টাইনিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গাজায় ত্রাণ বণ্টন করছে আমেরিকা এবং ইজরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। তবে তাঁদের ত্রাণ বণ্টন নিয়ে প্রশ্ন রয়েছে প্রথম থেকেই। জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলিতে বার বারই বিশৃঙ্খলতার অভিযোগ উঠেছে। পরিবারের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো প্যালেস্টাইনিদের সংখ্যা নেহাত কম নয়। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণের নামে গুলি চালিয়েছে ইজ়রায়েল সেনা। সেই গুলিতেও মৃত্যু হয়েছে অনেকের।

রাষ্ট্রপুঞ্জের অভিযোগ, আমেরিকা এবং ইজরায়েল সাহায্যের নামে জিএইচএফ-এর বিতরণ কেন্দ্রে মৃত্যুর ফাঁদ পাতছে। গত ২৭ মে থেকে জিএইচএফ গাজায় ত্রাণশিবির শুরু করেছে। তার পর থেকেই বার বার প্রশ্নের মুখে পড়েছে, তাঁদের ব্যবস্থাপনা। সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ গাজার স্বাস্থ্য প্রশাসনকে উদ্ধৃত করে জানিয়েছে, ২৭ মে থেকে এখনও পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্য হয়েছে। আহতের সংখ্যা প্রায় হাজার। মূলত গাজার রাফায় জিএইচএফ-এর ত্রাণশিবিরে ইজরায়েলি সেনার হামলার খবর মিলেছে।

ইজরায়েলের ‘অবরোধের’ কারণে গাজায় ত্রাণ এবং মানবিক সাহায্য প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবে বিশ্বের বিভিন্ন দেশের আপত্তিতে ইজরায়েল সুর নরম করে। গাজায় ত্রাণ বা মানবিক সাহায্য প্রবেশ শিথিল করে ইজরায়েল সরকার। কিন্তু এখন যে পরিমাণ ত্রাণ যাচ্ছে, গাজাবাসীর জন্য তা যথেষ্ট নয়। গাজায় খাদ্য সঙ্কট চরমে। প্রতি দিন দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গাজাবাসীকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সেই সব জিনিস কেনার জন্য পকেটের জোর নেই বেশিরভাগ গাজাবাসীরই। রোজগারপাতির সুযোগ নেই বললেই চলে। এই অবস্থায় খাবার জোগাড় করতে ত্রাণশিবিরই ভরসা অনেকের কাছে।

গাজায় হামলা চালানোর বিষয়ে ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত নতুন নয়। তবে গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সংঘাত চরমে উঠেছে। গত ১২ দিন ধরে যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। সেই যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে আমেরিকাও। মঙ্গলবারও ইরান এবং ইজরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতির মধ্যে গাজাতেও হামলা চালাচ্ছে ইজরায়েল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা