ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে!

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ছবি: সংগৃহীত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুটি ইজিবাইক দুমড়েমুচড়ে ‍গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার নিজ খামার এলাকায়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামের তাপস হোড় (৬০) এবং সোনাতনকাটি গ্রামের দিদার আহমেদ (৪৫)। তাদের মধ্যে দিদার ইজিবাইক চালক এবং তাপস যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী ডিজেলবোঝাই একটি ট্রাক নিজ খামার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও ট্রাক ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক দিদার আহমেদ ও যাত্রী তাপস হোড় নিহত হন।
 
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, আহতরা সবাই পাইকগাছা উপজেলার বাসিন্দা।
 
খবর পেয়ে লবণচরা ও হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক