খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার নিজ খামার এলাকায়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামের তাপস হোড় (৬০) এবং সোনাতনকাটি গ্রামের দিদার আহমেদ (৪৫)। তাদের মধ্যে দিদার ইজিবাইক চালক এবং তাপস যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী ডিজেলবোঝাই একটি ট্রাক নিজ খামার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও ট্রাক ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক দিদার আহমেদ ও যাত্রী তাপস হোড় নিহত হন।
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, আহতরা সবাই পাইকগাছা উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে লবণচরা ও হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’