ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৪৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৪৬:৩৬ অপরাহ্ন
ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি
ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতকড়া পরানোর সময় পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামে এক আসামি পালিয়ে গেছে। 

শনিবার (৪ জুলাই) সকালে পুনরায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যায় আসামি।

আসামি ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। চুরি ও মারধরের অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ হোসেনের নামে তার মা চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালত ফরিদ হোসেনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সাফাদারপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেনকে আটক করে। ওই সময় তাকে হাতকড়া পরানোর সময় কৌশলে ফরিদ হোসেন পালিয়ে যায়। পরে রাতভর কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারের পরে পালিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক