ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০৮:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী ও ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক মাউন্ট ভার্ননে এক বিশেষ নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বাংলাদেশসহ ৫০টি দেশের ১৫০ জন অভিবাসী আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন-এর ঐতিহাসিক বাসভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনাগরিকদের পরিবার-পরিজনও উপস্থিত ছিলেন। মার্কিন পতাকায় সজ্জিত পরিবেশে দেশাত্মবোধক আবহে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান নিল পেট্রি। তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, 'শুভ জন্মদিন, যুক্তরাষ্ট্র।

নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির বাসিন্দা এবং মার্কিন মেরিন বাহিনীর সার্জেন্ট দিয়াকারিয়া সাঙ্গারে। সামরিক পোশাকে তিনটি পদক বুকে ধারণ করে অনুষ্ঠানে অংশ নেন তিনি। দীর্ঘ নাগরিকত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি পরীক্ষায় অংশগ্রহণ, সাক্ষাৎকার, গ্রিন কার্ড এবং বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই যুদ্ধ, সহিংসতা ও নির্যাতন থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান। পরে একে একে ৫০টি দেশের নাম ঘোষণা করা হয়। দেশগুলোর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেন।

'বাংলাদেশ' নাম ঘোষণার পর কালো শার্ট পরিহিত এক বাংলাদেশি অংশগ্রহণকারী দাঁড়িয়ে সাড়া দেন। উপস্থিত অন্য অভিবাসীরাও তাকে অভিনন্দন জানান। একইভাবে আলবেনিয়া, চীন, ইরাক, এল সালভাদর, মঙ্গোলিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন নাগরিকত্বের শপথে।

এরপর সবাই হাত উঁচু করে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ পাঠ করেন। শপথ শেষে অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করেন, 'অভিনন্দন, আপনারা এখন যুক্তরাষ্ট্রের নাগরিক।'

ইতিহাসবিদ ডগলাস ব্র্যাডবার্ন নবনাগরিকদের উদ্দেশে বলেন, 'আপনাদের প্রত্যেকের জীবনের গল্প এখন আমেরিকার গল্পের অংশ। আর আজ থেকে আমেরিকার ইতিহাসও আপনাদের ইতিহাস।'

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জর্জ ওয়াশিংটনের চরিত্রে এক ঐতিহাসিক পুনঃঅভিনয় শিল্পীর বক্তব্য। তিনি নবনাগরিকদের উদ্দেশে বলেন, 'আজ থেকে ‘আমেরিকান’ পরিচয় যেমন আমার, তেমনি আপনাদেরও। আপনাদের সবার প্রতি আমার একটাই কথা—স্বাগতম, নিজের ঘরে স্বাগতম।'

অনুষ্ঠান শেষে আবেগাপ্লুত সার্জেন্ট দিয়াকারিয়া সাঙ্গারে বলেন, 'আমি আজ যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছি।' মুখভরা হাসিতে হাতে মার্কিন পতাকা ধরে তিনি স্মরণীয় এই মুহূর্ত উদযাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান