ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:১৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:১৯:৪৯ অপরাহ্ন
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে রহমত নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল শিশু রহমত। খেলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা পর গ্রামবাসীর সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এই ঘটনায় পুরো রাতাল গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার