নাটোরের সিংড়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে রহমত নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের রাতাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল শিশু রহমত। খেলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা পর গ্রামবাসীর সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় পুরো রাতাল গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।