ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর...

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৭:৪৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:৪৫:৩৩ অপরাহ্ন
খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর...
খুলনার ডুমুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ফাঁকা কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৫৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি ফাঁকা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার এক সহপাঠী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করে। পরে তারা বিদ্যালয়ের অপর এক শিক্ষককে বিষয়টি জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয় ছুটির পর ভুক্তভোগী শিশুটি ও তার সহপাঠী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে অভিভাবকরা শিশুটিকে নিয়ে ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করে।

বিদ্যালয়ের এক অভিভাবক জাকির গাজী বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও অনুরূপ অভিযোগ উঠেছিল এবং তিনি কারাভোগও করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মামলা (মামলা নং-০২, তারিখ : ৩ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার