রাজশাহীর গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ সুমন রেজা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় গোদাগাড়ী উপজেলার চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিযয় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মোঃ সুমন রেজা (৩৫), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শুক্রবার ভোরে গোদাগাড়ী উপজেলার চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ সহ সুমন রেজা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আশাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :