গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:৪৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:৪৩:২৪ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ সুমন রেজা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় গোদাগাড়ী উপজেলার চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিযয় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার মোঃ সুমন রেজা (৩৫), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে। 

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার ভোরে গোদাগাড়ী উপজেলার চাপাল মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ সহ সুমন রেজা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আশাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।  

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]