ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁয়ে ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৮:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁয়ে ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পোস্টঅফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে করে রওনা হন।

‘পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং ও রুবাইয়া গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘একই ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে।’ 

এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ