ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:৩২:৪৭ অপরাহ্ন
ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
ফেনী সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা জব্দ সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটকরা হলো: কক্সবাজার সদর উপজেলার লাইট হাউজপাড়া এলাকার নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া উপজেলার ফুলছড়ি এলাকার তসলিমা আক্তার (৩৫)।


বৃহস্পতিবার র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি ভাড়াকৃত সিএনজি অটোরিকশায় করে ফেনীর দিকে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে যাত্রীবেশে থাকা দুই নারী সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটক দুই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুই আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার