ফেনী সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা জব্দ সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকরা হলো: কক্সবাজার সদর উপজেলার লাইট হাউজপাড়া এলাকার নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া উপজেলার ফুলছড়ি এলাকার তসলিমা আক্তার (৩৫)।
বৃহস্পতিবার র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি ভাড়াকৃত সিএনজি অটোরিকশায় করে ফেনীর দিকে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে যাত্রীবেশে থাকা দুই নারী সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করেন।
আটক দুই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগে বিশেষ কৌশলে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুই আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।