ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১১:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১১:০২:০৪ অপরাহ্ন
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ
রাজশাহীর তানোরে কয়েকটি বাড়ির পানি নিস্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।এভাবে এই রাস্তা নির্মাণ করায় কয়েকটি পরিবার চরম বিপাকে পড়েছে।এমনকি অকাল জলাবদ্ধতার কারণে বাড়িতে তাদের বসবাস করা কঠিন হয়ে পড়েছে।এঘটনায় গত ১৭জুন ভুক্তভোগী পরিবারগুলোে পক্ষে মুক্তার রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।

এদিকে লিখিত আবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ  তাদের বাড়ির গৃহস্থালি কাজে  ব্যবহৃত ও বৃষ্টির পানি স্বাভাবিক নিয়মেই বাড়ির সামনের সরকারি রাস্তার উপর দিয়ে নিষ্কাশন হয়ে আসছে।এমতাবস্থায় পানি নিস্কাশনের বিকল্প পথ তৈরী না করেই রাস্তাটি উচু করে পাকা করা হচ্ছে। এতে তাদের বসতঘর এখন রাস্তা থেকে অনেক নিচু হয়ে পড়েছে। এতে বাড়ির গৃহস্থালি কাজের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই তাদের বাড়ির উঠান ও ঘরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই দুর্ভোগ নিরসনে এবং পানি নিষ্কাশনের স্বার্থে সরকারি রাস্তার নিচ দিয়ে একটি পাইপ বা ড্রেন নির্মাণের জন্য তারা দীর্ঘদিন যাবত দাবি করে আসছেন।
 
এমতাবস্থায় পানি নিষ্কাশনের বিকল্প কোনো পথ না থাকায় আশেপাশের কয়েকটি পরিবার জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে।নোংরা পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রপ বৃদ্ধি ও নানাবিধ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।

এদিকে গ্রামবাসি রাস্তার নিচে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরীর উদ্যোগ নিলেও, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বাধা দিচ্ছেন।

ভুক্তভোগীরা সামাজিকভাবে বিষয়টি কাদেরকে বোঝানোর চেষ্টা করেন।কিন্ত্ত কাদের কোনো যেকোনো রকমের সমঝোতা মানতে নারাজ এবং পানি নিস্কাশনের পথ তৈরীতে করতে দিচ্ছেন না।

স্থানীয়রা বলছে, মানবিক দিক বিবেচনা এবং জলাবদ্ধতার হাত থেকে কয়েকটি পরিবারকে রক্ষা করতে দ্রুত উক্ত স্থানে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হোক।তারা এবিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড