ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১০:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১০:৩৫:৩০ অপরাহ্ন
মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ
দিদিমা, ঠাকুরমা বা মায়ের পুরনো শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, আবেগ এবং পারিবারিক ঐতিহ্য। অনেক সময়ে আলমারিতে যত্ন করে রাখা সেই শাড়িগুলি আর পরা হয় না, কখনও বা ছিঁড়ে যায়, কখনও ফেঁসেও যায়। কিন্তু ফেলে দিতে মন চায় না। সেই পুরনো শাড়িকে নতুন রূপ দিয়ে ঘরের সাজে ব্যবহার করা যেতে পারে। আলমারির অন্ধকারে পড়ে থাকা শাড়িগুলি এ ভাবে নতুন জীবন পেতে পারে। এতে যেমন স্মৃতিগুলি জীবন্ত থাকে, তেমনই ঘরের সাজেও আসে ব্যক্তিগত ছোঁয়া। তার সঙ্গে রঙিন হয়ে উঠতে পারে বাড়ির প্রতিটি কোণ।

কুশন কভার

রঙিন বা নকশাকরা শাড়ি দিয়ে কুশনের কভার তৈরি করা যায়। বিশেষ করে সিল্ক, তাঁত বা জমকালো কাজ করা শাড়ি বসার ঘরের সাজে নতুন মাত্রা যোগ করতে পারে। সোফা বা খাটের উপর এই ধরনের কুশন ঘরকে জমকালো করে তোলে।

জানলার পর্দা

লম্বা শাড়ি পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন। পর্দা তৈরির জন্য দারুণ উপযোগী পুরনো শাড়ি। হালকা কাপড়ের শাড়ি জানালার পর্দা হিসেবে ব্যবহার করলে ঘরে নরম আলো ঢোকে এবং একটি নান্দনিক পরিবেশ তৈরি হয়। ফুলছাপ বা প্যাস্টেল শেডের শাড়ি বেশি ভাল মানাবে পর্দা হিসেবে।

দেওয়াল সজ্জায়

বিশেষ নকশা, সূচিশিল্প বা পাড়ের কাজ করা শাড়িকে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙানো যেতে পারে। এটি শুধু সাজসজ্জার উপাদান নয়, বরং পরিবারের স্মৃতিকে শিল্পের রূপ দেওয়ার একটি উপায়। ধরা যাক, পুরনো বেনারসি শাড়ি বা শাড়িতে জারদৌসি কাজ, অথবা কাঁথাস্টিচের কাজ করা শাড়ি পড়ে রয়েছে বাড়িতে। সেগুলি ফ্রেমে বাঁধিয়েে নিতে পারেন।

ল্যাম্পশেড

সুন্দর রঙের বা সূক্ষ্ম নকশার শাড়ি দিয়ে ল্যাম্পশেডের আবরণ তৈরি করা যেতে পারে। আলো জ্বাললে কাপড়ের নকশা আরও সুন্দর ভাবে ফুটে ওঠে এবং ঘরে একটি নরম, আরামদায়ক পরিবেশ তৈরি হয়। যে রকম রঙের আলো পছন্দ, তেমনই শাড়ি বেছে নিতে পারেন।

চেয়ারের ঢাকা

পুরনো কাঠের চেয়ার বা টুল নতুন করে সাজাতে শাড়ির কাপড় ব্যবহার করা যায়। এতে আসবাবপত্রের চেহারাই বদলে যেতে পারে। অন্দরসজ্জায় চমক আনতে চেয়ারের আবরণ এ ভাবেই বদলানো যেতে পারে।

আজকের দিনে যে কোনও সজ্জায় পুনর্ব্যবহারের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই জায়গা থেকে দেখলে, মায়ের পুরনো শাড়ি দিয়ে ঘর সাজানো শুধু সৃজনশীলতার পরিচায়ক নয়, বরং স্মৃতিকে বাঁচিয়ে রাখারও একটি সুন্দর উপায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ