ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৬:৩৫:১৩ অপরাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরের চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সাদেকুল ইসলাম ও ২ নম্বর আসামি মোঃ সাকিবকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, নিহত শহিদুল হক দুলু ও জয়নাল আবেদিন দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া এলাকার বাসিন্দা। নিহত শহিদুল হক দুলু ও জয়নাল আবেদিন সম্পর্কে পিতা-পুত্র। অপরদিকে মামলার প্রধান আসামি মোঃ সাদেকুল ইসলাম ও ২ নম্বর আসামি মোঃ সাকিব ছিলেন নিহত শহিদুল হক দুলুর সন্তান। পারিবারিক বিরোধ ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটে চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ী বেগপাড়া এলাকায় একটি ভুট্টাক্ষেতে ভিকটিম শহিদুল হক দুলুকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে জয়নাল আবেদিনকেও হামলাকারীরা গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১০ জনকে আসামি করে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি নং-১৩/২১, তারিখ-১৩ মে ২০২৬; ধারা-৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাদেকুল ইসলাম ও ২ নম্বর আসামি মোঃ সাকিব চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে।

এর ভিত্তিতে গত ২৯ জুন ২০২৬ ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৩, রংপুরের যৌথ দল পৃথক অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকা থেকে মামলার প্রধান আসামি মোঃ সাদেকুল ইসলাম (৩০), পিতা-মৃত শহিদুল হক দুলু, সাং-উত্তর পলাশবাড়ী টেপাপাড়া, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ইপিজেড থানাধীন হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনালের সামনে অভিযান চালিয়ে অপর আসামি মোঃ সাকিব (১৯), পিতা-মৃত শহিদুল হক দুলু, সাং-উত্তর পলাশবাড়ী টেপাপাড়া, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ