ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

‘ব্লাশ’ নয়, এখন সাজের অঙ্গ ‘টিন্ট’, রূপটানে কেন বাড়ছে প্রসাধনীটির কদর

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৪ অপরাহ্ন
‘ব্লাশ’ নয়, এখন সাজের অঙ্গ ‘টিন্ট’, রূপটানে কেন বাড়ছে প্রসাধনীটির কদর ছবি: সংগৃহীত
সাজগোজের দিকে নজর দিলেই বোঝা যাবে, রূপটানের দুনিয়া বদলাচ্ছে খুব দ্রুত। চড়া মেকআপ লাগিয়ে, ফর্সা হয়ে ওঠা নয়, বরং নতুন সাজগোজ শেখাচ্ছে, কী ভাবে সৌন্দর্য বাড়িয়ে তোলা যায় নিঃশব্দেই। সাজ থাকবে, তবে তা উচ্চকিত নয়। সাজগোজের দুনিয়া এখন অল্পে বিশ্বাসী, তবে তা হতে হবে নিখুঁত। সেই জগতেই কার্যত সাড়া ফেলে দিয়েছে ‘টিন্ট’।

বছর দুই-তিন আগেও যে শব্দটি প্রসাধনীর জগতে সে ভাবে পরিচিত হয়ে উঠতেই পারেনি, সেটি এখন জেন জি থেকে মিলেনিয়াল-দের মেকআপ ব্যাগে অপরিহার্য হয়ে উঠছে।

কী এই টিন্ট?
টিন্ট হল হালকা, আধা স্বচ্ছ রূপটান সামগ্রী। ত্বকের উপর হালকা রঙের ছোঁয়া এনে দেয়। টিন্টের পরশেই ত্বক দেখায় আর্দ্র এবং উজ্জ্বল। দেখলে মনে হয় এই দীপ্তি ত্বকের নিজস্ব। কৃত্রিম পুরু পরতের বদলে ত্বকের আভা বৃদ্ধির এই নিখুঁত কৌশলই জনপ্রিয় করে তুলছে প্রসাধনীটিকে।

টিন্টের ধরন এবং বৈশিষ্ট্য
টিন্ট তিন ধরনের হয়। ঠোঁটের জন্য, গালের জন্য এবং সমগ্র মুখের জন্য। লিপস্টিকের চেয়ে টিন্ট হালকা আবার লিপ বামের চেয়ে গাঢ়। ফলে ঠোঁটে ছুঁইয়ে দিলে মনে হয়, লালচে বা গোলাপি আভা যেন ওষ্ঠাধরের নিজস্ব বর্ণ। উচ্চকিত নয়, অথচ নিঃশব্দেই বাড়িয়ে দেয় সৌন্দর্য। গালের জন্যও একই যুক্তি খাটে।

স্কিন টিন্ট এবং টিন্টেড ময়েশ্চারাইজার
এক ধরনের টিন্ট পাওয়া যায় যা ঠোঁট এবং গালে ছুঁইয়ে দেওয়া যায়। ঈষৎ তরল। আর পাওয়া যায় টিন্টেড ময়শ্চারাইজার। স্কিন টিন্ট অত্যন্ত হালকা কিছুটা সিরামেক মতো। গালে খুব সহজে মিলিয়ে দেওয়া যায়। খানিকটা ব্লাশের মতোই কাজ করে বটে, তবে তফাত আছে। সাজের ধরন এখন বাহুল্যবর্জিত। ব্লাশ মেকআপের শেষ ব্যবহার হয়। গাল খানিক রঙিন দেখায়। তবে টিন্ট খুব সহজে ত্বক শুষে নেয়। ফলে গাল খানিক দীপ্তিময় হয়ে ওঠে। মনে হয় যেন গালে লালচে আভা খেলছে।

আবার সাধারণ ময়েশ্চারাইজারের সঙ্গে টিন্টেড ময়েশ্চারাইজারের তফাত আছে। সাধারণ ময়েশ্চারাইজার বর্ণহীন। কিন্তু এটি ত্বকের অসমবর্ণের উপর হালকা পরত তৈরি করে। ত্বকের সঙ্গে মিলিয়ে হালকা মেকআপের মতো পরত তৈরি হয় এতে। মেকআপের চেয়ে হালকা অথচ সাধারণ ময়েশ্চারাইজারের চেয়ে ভিন্ন এটি। উদ্দেশ্য একটাই, দেখলে মনে হবে সাজগোজ করা হয়েছে, অথচ ত্বক দেখাবে দীপ্তিময়।

স্কিন টিন্ট কখন দরকার?
অফিস হোক বা দৈনন্দিন কাজ, দিনের বেলা সাধারণ অথচ পরিপাটি সাজের অপরিহার্য অঙ্গ হতে পারে টিন্ট। ক্রিম বা সিরামের মতো টিন্ট, হালকা মেকআপের পর গালে লাগিয়ে খুব ভাল করে মিলিয়ে নিলেই হল। চোখে পড়বে শুধু গোলাপি আভা। আলো পড়লেই চকচক করবে গাল। ব্লাশের কায়দাতেই মাখতে হবে। ছুঁয়ে দেওয়া যায় নাকের ডগাটিতেও।

কী ভাবে ব্যবহার করা যায়?
টিন্টেড ময়েশ্চারাইজার মাখা যায় ময়েশ্চারাইজারের মতো। মুখ ফেশওয়াশ দিয়ে পরিষ্কারের পরে মুখে ফোঁটা ফোঁটা লাগিয়ে বিউটি ব্লেন্ডার জলে ভিজিয়ে তা নিংড়ে নিয়ে টিন্টেড ময়েশ্চারাইজার মুখে মিলিয়ে নিন। মুখের অসমবর্ণ ঢেকে সুন্দর দীপ্তি আসবে।

স্কিন টিন্ট ব্যবহারের জন্য ত্বকের প্রস্তুতি দরকার। মুখ ধুয়ে প্রাইমার ব্যবহার করুন। হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিন ভাল করে। তার পরে টিন্ট গালে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি