ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরাই করব! হুমকি ইরানি সেনার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
যুদ্ধ আপনি শুরু করেছেন, শেষ আমরাই করব! হুমকি ইরানি সেনার ছবি: সংগৃহীত
আমেরিকার হামলার পরে ফের প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিল ইরান! এ বার সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জোরালো হুঙ্কার তেহরানের। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে ইরানের সামরিকবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, “এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।” ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করছে ইরানি সেনা।

ইরানের সামরিকবাহিনীর সদর দফতর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির এক ভিডিয়োবার্তা সোমবার সকালে প্রকাশ্যে এসেছে। আমেরিকা যা করেছে, তার জন্য মার্কিন মুলুককে জোরালো প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার হামলার পরে বড়সড় অভিযান চালাতে পারে ইরান এবং তার ভয়াবহ পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন জোলফাকারি।

রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরান-ইজরায়েল সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। যদিও পরে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চায় না তারা। তবে মার্কিন বাহিনীর এই হামলার পর রবিবারই ইরানের রিভলিউশনারি গার্ড বুঝিয়ে দিয়েছিল, তারা প্রতিশোধ নেবে। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে তারা এ-ও জানিয়েছিল, হামলাকারীদের (আমেরিকার) পালানোর পথ নেই। এ বার ইরানি সেনার মুখপাত্র জোলফাকারি জানিয়ে দিলেন, এই সংঘাতে আমেরিকা জড়িয়ে যাওয়ার ফলে ইরানের বাহিনীর ‘বৈধ নিশানা’ও প্রসারিত হয়েছে।

অপর এক ভিডিয়োবার্তায় ইরানি সেনার কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আমির হাতামিও আমেরিকাকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। পরমাণুকেন্দ্রে হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপের’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন অনুসারে ওই ভিডিয়োবার্তায় তিনি বলেন, “অতীতে আমরা অনেক বার আমেরিকার (আক্রমণের) সম্মুখীন হয়েছি। যখনই তারা আমাদের বিরুদ্ধে অভিযানের চেষ্টা করেছে, প্রত্যেক বারই কড়া জবাব পেয়েছে। আমরা লড়ব। আমরা যাতে সুখে থাকতে পারি, সে জন্য আমরা লড়াই করে যাব।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার