ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৬:৪০:২১ অপরাহ্ন
নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২১ জুন দিনগত রাত পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে জড়ো হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে। এ সময় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। তদন্তে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ জুন দিবাগত রাত ৩টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনির মৃত আজিজুল শেখের ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া একই দিন রাত সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে তানভীর আহমেদ রাহাতকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালিয়া থানার সপুরা এলাকার মোঃ আসলামের ছেলে এবং বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুই আসামি বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের আদালতে উপস্থাপন করা হবে।

এদিকে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড