ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৯:২৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৯:২৮:১৫ অপরাহ্ন
নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
নাটোরের আলোচিত আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলো: নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. হাফিজ (৩৫) ও মো. হামজা (৩৬)।

র‌্যাব জানায়, গত ২৩ জুন রাত পৌনে ১০টায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ রাতে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে আবু কাউসার, সজল খানসহ আসামিদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে ক্ষোভের জেরে গত ১৬ মার্চ রাতে নাটোর থানার কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে সজল খানকে একা পেয়ে আসামিরা হামলা চালায়।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে আবু কাউসার ও আবুল কালামকেও হামলার শিকার হতে হয়। হামলায় আবুল কালাম (৪৯) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আবু কাউসার ও সজল খানও গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত আবুল কালামের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারধরসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আশুলিয়া থানার মাধ্যমে নাটোর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি