ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০১:০২ অপরাহ্ন
সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নাটোরের সিংড়ায় যুবদলের উদ্যোগে এক বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীর কার্যালয় হতে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকাতেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক এডভোকেট নাজমুল হক। 

এসময় বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মোঃ শামীম হোসেন ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচীব এম এ মালেক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দল্লাহ আল মমিন। 

​সমাবেশে বক্তারা বলেন, "স্বৈরাচারী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।" সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সিংড়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সিংড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা নাটোর-৩ (সিংড়া) আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর  নির্দেশনায় যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সজাগ অবস্থানে আছে। শান্তির সিংড়া রক্ষায় যে কোন নৈরাজ্য ও বিশৃঙ্খলা কঠোর হাতে প্রতিহৃত করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান