কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে নাটোরের সিংড়ায় যুবদলের উদ্যোগে এক বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীর কার্যালয় হতে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকাতেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক এডভোকেট নাজমুল হক।
এসময় বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মোঃ শামীম হোসেন ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচীব এম এ মালেক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দল্লাহ আল মমিন।
সমাবেশে বক্তারা বলেন, "স্বৈরাচারী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।" সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সিংড়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সিংড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা নাটোর-৩ (সিংড়া) আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সজাগ অবস্থানে আছে। শান্তির সিংড়া রক্ষায় যে কোন নৈরাজ্য ও বিশৃঙ্খলা কঠোর হাতে প্রতিহৃত করা হবে।