ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:০৬:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হচ্ছে সবার সম্বল, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞাসা করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলবেন শিক্ষা, দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করেন বলবেন শিক্ষা। তৃতীয় বার জিজ্ঞেস করেন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।

সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিগত দুই সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের মাদরাসা শিক্ষকরা মে-জুন মাসের বেতন পাচ্ছে না। ২০১৭ সালে একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার প্রজেক্ট (ইটিএফ) হাতে নেওয়া হয়েছিল। ১০ কোটি টাকার প্রজেক্ট এসে দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। কিন্তু প্রজেক্ট শেষ হয় না। গত ইন্টেরিয়ম গভর্নমেন্ট ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দিয়েছে। কিন্তু অটোমেটিক ফান্ড ট্রান্সফারে প্রোগ্রাম না থাকায় কী পরিমাণ টাকা মাদরাসার শিক্ষকদের বেতনের জন্য বরাদ্দ করতে হবে তারা বুঝেননি। প্রতিমাসে ৫০০ কোটি টাকার ওপরে মাদরাসা শিক্ষকদের প্রয়োজন হয়। এই শিক্ষক নিয়োগ দিয়ে গিয়ে তাদের বেতনের ব্যবস্থা করেনি। আমাদের কাছে ১০০ কোটি টাকা ছিল, ওই টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। জুলাই মাসে এসে সবার বেতন পরিশোধ করব। একবার ভেবে দেখুন একজন মাদরাসা শিক্ষক প্রতিমাসে বেতন পায়। একমাস বেতন না পেলে তার কী পরিমাণ ভোগান্তি যায়। বিগত সরকারগুলো না করল ইটিএফ, না করল অ্যালোগেইট মানি, যে এই বাজেটে এত দরকার। এভাবে সরকার চালিয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার জন্য ব্যাপক কাজ করছেন। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে। এই জনসংখ্যা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের আয় বহুগুণ বেড়ে যেত। ৬ষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষাকে কীভাবে গুরুত্ব দেওয়া যায়- সেই বিষয়টি ভেবে দেখা হচ্ছে। মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। আমরা অত্যন্ত ভাগ্যবান- আমরা তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমি জানি না আমার এই বয়সে বিশ্ব পরিমণ্ডলে তারেক রহমানের মতো কোনো প্রধানমন্ত্রী পৃথিবীতে এসেছে কিনা, আমি আর দেখছি না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এ দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন তারই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফিরে পেয়েছি আরেকটি বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেশ নায়ক তারেক রহমানের। তারেক রহমান বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশও তাকে ভালোবাসে। একটি প্রজন্মকে তৈরি করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির উপউপাচার্য ড.মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কেটে, পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী