ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩১:২০ অপরাহ্ন
মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) বিকেলে ত্রিশালের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
 
গ্রেপ্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) ওই মসজিদেরই মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিল। সে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিশুটিসহ আরও দুই শিশু মসজিদের ইমাম শাহিনুর ইসলামের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করে আসছিল। গত কিছুদিন ধরে ইমাম শাহিনুর অপর দুই শিশুকে দ্রুত ছুটি দিয়ে দিলেও ভুক্তভোগী শিশুটিকে নিয়মের বাইরে দীর্ঘক্ষণ আটকে রাখতেন। বিষয়টি নিয়ে শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার স্বামীকে একাধিকবার বিষয়টি জানান। কিন্তু স্বামী প্রাথমিকভাবে অভিযোগটি বিশ্বাস করতে চাননি।

শনিবার বরাবরের মতোই বিকেলে ওই শিশুটি কোরআন পড়তে মসজিদে যায়। তবে নির্ধারিত সময়ের পরও মেয়েটি বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত মা বিকেলে তিনটার দিকে মসজিদে যান। মসজিদের ভেতর প্রবেশ করতেই তিনি ইমাম শাহিনুর ইসলামকে শিশুটির সাথে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। এরপর ইমামকে জুতার মালা পড়িয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।  

এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। পরে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।’ 
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলামকে হেফাজতে নেওয়া হয়। রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী