ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:৪৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:৪৮:১৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (সিডিআরএসএসডব্লিউআরএমপি) আওতায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক ইনামুল কবির।

রোববার (২১ জুন) ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউনিয়নে প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্য দুটি খাল খনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকল্পের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রকল্পটির ভূমিকা নিয়েও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় উপকারভোগী এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন প্রকল্প পরিচালক। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের পাশাপাশি নির্মাণ ও বাস্তবায়ন কাজে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন সহায়তা পরামর্শক (পিআইএসসি)-এর উপ-দলনেতা শহিদুল হক, জ্যেষ্ঠ কৃষিবিদ কাজী রেজাউল ইসলাম, জ্যেষ্ঠ পানি সম্পদ পরিকল্পনাবিদ ও ডিজাইন প্রকৌশলী মনিরুল ইসলাম,গুণগত মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ আরাফাত ইকবাল কামাল, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ উত্তম কুমার হালদার, সহকারী প্রকৌশলী এটিএম রাকিবুল হাসান হিমেল, জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা (ডিডব্লিউআরএমও) মিঠুন কুমার পাল, উপ-সহকারী প্রকৌশলী শাজিব হোসেন এবং ইএসডিও’র অন্তর্ভুক্তিমূলক ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রধান আইনুল হক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় খাল পুনঃখনন ও পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা কমে গিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ