ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:০৯:২১ অপরাহ্ন
সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান
রাজশাহী মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে| দোকানটির মালিকের দাবি, সংঘবদ্ধ চোরচক্র প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সিদ্ধান্তে মহানগর ও জেলার অধিকাংশ স্বর্ণের দোকান বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী তুর্য সরকার জানান, বৃহস্পতিবার রাতে নিয়ম অনুযায়ী দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান খোলা হয়নি। এই সুযোগে চোরেরা পাশের আফিয়া জুয়েলার্সের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে।

তুর্য সরকার বলেন, চোরেরা দোকানের সবকিছু নিয়ে গেছে। প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে| অথচ যে দোকানের দেয়াল কেটে তারা ঢুকেছে, সেই আফিয়া জুয়েলার্স থেকে কোনো মালামাল নেয়নি। আমাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে।

তিনি জানান, চুরির পর বের হওয়ার সময় চোরেরা আফিয়া জুয়েলার্সের শাটার আবার বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এতে দীর্ঘ সময় ঘটনাটি গোপন থাকার সুযোগ তৈরি হয়।

বাজুস রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নাজেরুল ইসলাম মিঠু বলেন, এটি সাধারণ চুরির ঘটনা নয়। পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। চোরেরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছে, যাতে কোনো প্রমাণ না থাকে।

তিনি আরও বলেন, ঘটনার প্রতিবাদে রাজশাহী মহানগর ও জেলার স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানায় আনা হয়নি।

এ ঘটনায় চোরচক্রের পরিচয়, লুট হওয়া স্বর্ণের অবস্থান এবং ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী দলের সম্পৃক্ততা রয়েছে কি না-তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার