ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ? জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার হাইতিকে হারানোর পরেই আশার আলো ব্রাজ়িল শিবিরে, স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেমার, তবে চিন্তা রাফিনহার চোট অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার জাম পাড়তে গিয়ে শিক্ষিকার মৃত্যু

গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে এই প্রকল্পের অধীনে উপজেলার ‘চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা পর্যন্ত খালটির পুনঃখনন কাজ চলমান রয়েছে।

জানা গেছে, শনিবার (২০ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান মাঠ পর্যায়ে এই উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মহাপরিচালক কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্প এলাকার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে প্রকৃত অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটুসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বরেন্দ্র অঞ্চলের এই ঐতিহ্যবাহী খাড়িটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে স্থানীয় কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স