ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই জলদস্যুদের নয়ারের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, স্ত্রীর রহস্যময় পোস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না! ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ ​রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদসভা মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ তানোরে জমি জবরদখলের অভিযোগ লালপুরে গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ অনুষ্ঠিত হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২ রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে ১২ দিন ধরে শিক্ষার্থীদের অবস্থান, অসুস্থ একজন হাসপাতালে মোহনপুরে ইউপি নির্বাচন ঘিরে মাঠ গোছাতে বিএনপির আলোচনা সভা মোহনপুরে রবি মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:০০:২৮ অপরাহ্ন
বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের
বোনের বিয়ের আনন্দ-উৎসব, আত্মীয়-স্বজনের কোলাহল আর নতুন জীবনের শুভকামনায় মুখর ছিল পুরো পরিবার। কিন্তু সেই আনন্দঘন আয়োজন মুহূর্তের মধ্যেই রূপ নেয় শোকে। বোনের বিয়ের অনুষ্ঠান শেষে সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মো. সামির (১৩) নামে এক কিশোর।

শুক্রবার (১৯ জুন) বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কের ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের’ সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে সামিরের মেঝো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সারাদিনের উৎসব-আনন্দ শেষে বিকেলে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের নিকটাত্মীয় মো. আবদুল বলেন, বিয়ের অনুষ্ঠান ঘিরে পুরো পরিবার আনন্দে মেতে ছিল। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা সব আনন্দ কেড়ে নিয়েছে। আহত অবস্থায় সামিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আলিফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সামির ছিল সবার ছোট এবং পরিবারের একমাত্র ছেলে।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিয়ের উৎসব শেষে একমাত্র ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বেজেছিল বিয়ের সানাই, সেই বাড়িতেই এখন স্বজন হারানোর আহাজারি। আনন্দের রঙ মুছে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গভীর বিষাদের ছায়া। এলাকাবাসীর মাঝেও এ ঘটনায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী