ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৫৫:৪২ অপরাহ্ন
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৪ জন।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সবশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নতুন এই মৃত্যুসহ দেশে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। এর মধ্যে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৭৭টি শিশু মারা গেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুটি মৃত্যুই রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭২ জন।
 
এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৩৬১ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২১৬ জন এবং বরিশালে ১৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে আক্রান্তের বিপরীতে সুস্থতার হারও সন্তোষজনক, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৯৩ জন।

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে গত ৯৬ দিনে পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই সাড়ে তিন মাসে দেশের মোট ৯০ হাজার ৯৮২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের।

রোগটির তীব্রতা বাড়ায় এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৭৫ হাজার ১৫৬ জনকে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৭১ হাজার ৩৯৬ জন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী