ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু

পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৯:২৪ অপরাহ্ন
পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মেরাজুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জানা যায়, গতকাল বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি খোলানোবা দাখিল মাদ্রাসা থেকে একটি প্রোজেক্টর চেয়েছিলেন। এ সময় মাদ্রাসার শিক্ষক মো. মেরাজুল ইসলাম জানান, প্রোজেক্টরটি সরকারি সম্পদ হওয়ায় খেলা দেখার মতো ব্যক্তিগত কাজে ব্যবহার করা সমীচীন নয় এবং সরকারি প্রতিষ্ঠানের সম্পদ এভাবে ব্যবহারের সুযোগ নেই। পরে তারা প্রোজেক্টরটি নিয়ে গেলেও কিছুক্ষণ পর সেটি ফেরত দিয়ে বলেন, প্রোজেক্টর কিনে খেলা দেখতে পারলে দেখবেন, না হলে দেখবেন না।

আজ সকালে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে মো. মেরাজুল ইসলামের সঙ্গে ওই আজাদ নামক ব্যক্তির সাথে  দেখা হয়। শিক্ষক তাকে দেখে সালাম দিলে অভিযুক্ত আজাদ নামক ব্যক্তি তাকে থামতে বলেন। এরপর মাদ্রাসার জমি-সংক্রান্ত একটি বিরোধের বিষয় তুলে ধরে তিনি মাদ্রাসা নির্মানে ব্যবহ্রত  ইট ও বালুর টাকা দাবি করেন। এ সময় মো. মেরাজুল ইসলাম জানান, তিনি এসব বিষয়ে সম্পৃক্ত নন এবং কেন তিনি ওই টাকা দেবেন,তিনি শিক্ষক মাত্র, এমন প্রশ্ন করতেই কোনো ধরনের কথাবার্তা ছাড়াই অভিযুক্ত ব্যক্তি তাকে কানের পাশে লক্ষ্য করে ৬-৭টি থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে।

মারধরের ফলে গুরুতর ব্যথা অনুভব করলে শিক্ষকরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে খোলানোবা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার